তৃণমূলের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কালিয়াচকের আলিপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে। জানা যায় ওই এলাকার ১৬ নং বুথের তৃণমূলের দুই প্রার্থী, গ্রাম পঞ্চায়েত প্রার্থী হাসিমা বিবি ও পঞ্চায়েত সমিতির প্রার্থী মাহাফুজ খান দাঁড়িয়েছেন। সেই মতো দুই প্রার্থীর হয়ে এলাকায় পোস্টার ফেস্টুন টাঙানো হয়। কিন্তু অভিযোগ রাতের অন্ধকারে বেশ কয়েকজন দুষ্কৃতি এসে তৃণমূলের সেই সকল পোস্টার ছিঁড়ে দেয়। এই মর্মে কালিয়াচক থানায় একটি লিখিত অভিযোগ দলের পক্ষ থেকে দায়ের করা হয়।
এবিষয়ে তৃণমূল কর্মী মহম্মদ মাজেদ খান জানান, এদিন সকালে তিনি দেখতে পান যে তাদের দলের পোস্টার কে বা কারা ছিঁড়ে দিয়েছে। এবিষয়ে তারা কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।